২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও--পঞ্চগড় সড়কে নৈশ কোচের ধাক্কায় দুজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও--পঞ্চগড় সড়কের খৈলাকুড়ি এলাকায় মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী হানিফ পরিবহনের একটি কোচ পেছন থেকে একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 06:18 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী হারুন অর রশীদ (৩২) নিহত হয়। গুরুতর আহত অপু চন্দ্র (১৮) নামে অপর আরোহীকে  ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়।

নিহত হারুন উন্নয়ন সংস্থা ‘আশা’র কর্মী। তার বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলায়। অপুর বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ি গ্রামে।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা হয়েছে।