ভোলায় পুলিশ - আওয়ামী লীগ সংঘর্ষে আহত ২৫
ভোলায় আওয়ামী লীগ সমর্থক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের সাথে পুলিশের কয়েক দফা সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ ও গ্যাস উৎপাদনের দাবিতে আওয়ামী লীগ ও বিভিন্ন পেশাজীবী সংগঠন মিছিল নিয়ে ডিসি অফিসের দিকে যাওয়ার সময় পুলিশ মারমুখী ভূমিকা নিলে সংঘর্ষ শুরু হয়।
