২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

 বন্দর নগরী চট্টগ্রামে মঙ্গলবার পৃথকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরীসহ দুই জন নিহত হয়েছে। এরা হচ্ছে- নাজমা আক্তার (১২) এবং আবু আহম্মেদ (৩৫)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নগরীর বায়জীদ বোস্তামী পুলিশ স্টেশনের ফকিরাবাদের বাড়ি থেকে সকাল সাড়ে ৮টার দিকে কাছের একটি দোকানে যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তার নাজমা আক্তারের গায়ে লাগলে এই দুর্ঘটনা ঘটে।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অন্যদিকে আবু আহম্মেদ সকালে নগরীর স্টেশন রোডে তার বাড়ির ওয়ারিং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার পরিবার সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৯টায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।