২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৪

গাইবান্ধার সাদুল্যাপুর ও গোবিন্দগঞ্জে মঙ্গলবার পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং কমপক্ষে ১৪জন আহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নিহতরা হলো- তৈমুদ্দিন (৪২), শাহাদুল ইসলাম (৩০), সফিকুল ইসলাম (১৮), এবং নুরুমিয়া (৫০)।

সূত্র জানায়, ভোরে নীলফামারীর জলঢাকা থেকে মরিচবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো - ঢ - ১৪ - ১২০৮) সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট সোনারগাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে (বগুড়া - দ - ১১ - ০৩৫৮) পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার সফিকুল ইসলামসহ দুই মরিচ ব্যাবসায়ী নিহত হয় এবং পাশে দাঁড়িয়ে থাকা তিনজন আহত হয়।

অপরদিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় রংপুর - বগুড়া মহসড়কে সোমবার রাতে রংপুরগামী একটি কোচের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নুরু মিয়া নামের একজন নিহত এবং কমপক্ষে ১১ যাত্রী আহত হয়।

আহতদের বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।