২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০

পাবনায় এক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার চারজন নিহত এবং কমপক্ষে ১০জন আহত হয়েছে। নগরবাড়ি--বগুড়া মহাসড়কের বেড়া উপজেলার ভেন্নাবাড়ি এলাকায় দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 06:29 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নিহতরা হলো-বেড়া উপজেলার ভিম (৩৫) ও রতন মৃধা (৩৮), সাঁথিয়া উপজেলার মিন্টু (২২) এবং পাবনা সদর উপজেলার বকুল (৪০)।

পুলিশ জানায়, পাবনা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী মায়ের দোয়া নামের যাত্রীবাহী বাস একটি রিক্সা ভ্যানকে সাইড দিতে দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

আহতদের বেড়া ও সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।