২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বজ্রপাতে মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫

লালমনিরহাটে পৃথক বজ্রপাতে মা-মেয়েসহ দুটি পরিবারের তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় সোমবার গভীর রাতে ঘটনা দুটি ঘটে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 06:13 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নিহতরা হলো হাতীবান্ধার গড্ডীমারী গ্রামের - ফাতেমা বেগম (৩৮) ও তার মেয়ে শাহীনা (১০) এবং পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি গ্রামের সবুর আলী (৪০)।

স্থানীয় সূত্র জানায়, প্রবল বর্ষণের সময় হাতীবান্ধায় ফাতেমা বেগমের বাড়ির ওপর বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই সে এবং তার মেয়ে নিহত হয়। এছাড়া তার স্বামী রানা আহমেদ (৪২), কাজের মেয়ে কোহিনুর (১২) ও বেড়াতে আসা আত্মীয় জলিল (২৫) গুরুতর আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে পাটগ্রামের বজ্রপাতে নিহত সবুর আলীর স্ত্রী মরিয়ম বেগম এবং মেয়ে হাসি খাতুন আহত হয়। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।