২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষক আন্দোলনের সাথে শিক্ষা আন্দোলন মঞ্চের সংহতি প্রকাশ

রাজধানীর মুক্তাঙ্গনে আমরণ অনশনরত বেসরকারি প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের সাথে মঙ্গলবার সংহতি প্রকাশ করেছে শিক্ষা আন্দোলন মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 05:12 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন শিক্ষা আন্দোলন মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক অজয় রায় এবং সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকাশ।

শিক্ষা আন্দোলনের মঞ্চের এক বিবৃতিতে বলা হয়, ১৯৯১ সালের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন বাস্তবায়নের প্রধান শর্তই হল প্রাথমিক স্তরের সকল স্কুলকে সরকারের আওতায় এনে শিক্ষকদের বেতন ও শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় সরকার কর্তৃক বহন করা।

শিক্ষা আন্দোলন মঞ্চের নির্বাহী কমিটি অনশনরত শিক্ষকদের স্বাস্থ্যের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন, অনশনের কারণে কারও জীবনহানি হলে এর সম্পূর্ণ দায়িত্ব সরকারকেই নিতে হবে।