১৭ আগস্টের সিরিজ বোমা হামলা: পটুয়াখালীতে ৫ জেএমবি’র সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
পটুয়াখালীতে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা মামলায় আদালত জেএমবি’র পাঁচ সদস্যকে যাবজ্জীবন এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদ-ের আদেশ দিয়েছেন।
মঙ্গলবার সকালে পটুয়াখালী স্পেশাল ট্রাইবুনাল আদালতের বিচারক এবিএম সাজেদুর রহমান জণাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে, জেএমবি’র পটুয়াখালী কমান্ডার হাফেজ মো. আল আমিন ওরফে আবদুল্লাহ ওরফে মিন্টু, বরগুনা জেলা কমান্ডার হাফেজ মোস্তফা হাসান, এহসার সদস্য মাসুম বিল্লাহ, মো. আবু জাফর এবং আসাদুল ইসলাম ওরফে আসাদ। আসাদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা হয়।
এ মামলায় ৬০ কর্মদিবসে ৪২ জন স্বাক্ষীর মধ্যে ৩২ জনের স্বাক্ষ্য গ্রহন করা হয়।
