মুন্সীগঞ্জে পিকআপসহ ডাকাত গ্রেপ্তার
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুতিরা বাড়াই গাও এলাকা থেকে একটি পিকআপসহ এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মঙ্গলবার একথা জানায়।
গ্রেপ্তারকৃত ডাকাতের নাম আমির হোসেন এবং পিকআপ ভ্যানের নম্বর হচ্ছে - (চট্ট মেট্রো ম - ৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কুকুতিরা বাড়াই গাও এলাকায় অভিযান চালিয়ে পিকআপসহ আমির ডাকাতকে গ্রেপ্তার করে।
পুলিশের ধারণা, এই পিকআপে করে ডাকাতি করা হয়।
