২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ জুন দেশব্যাপী গার্মেন্টস ধর্মঘটের হুমকি

সম্প্রতি সাভারের ডিইপিজেড এলাকায় সংঘটিত ব্যাপক ভাংচুর ও অগ্নিকা-ের ঘটনায় অভিযুক্ত আসামীরা আগামী ১২ জুন দেশব্যাপী সকাল - সন্ধ্যা ধর্মঘট পালনের হুমকি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 11:32 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিযুক্ত নেতৃবৃন্দ সোমবার বিকেলে বাইপাইলে এক গোপন সভা থেকে এ হুমকি দেয়।

সভায় তারা ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলাকে মিথ্যা অভিহিত করে মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় ১২ জুন ধর্মঘট পালন করা হবে বলে ঘোষণা দেন।