শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা ইসমাইলের মৃত্যুতে হাসিনা ও আব্দুস সহিদের শোক প্রকাশ
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইল হোসেন রোববার ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
তিনি চার মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়সজন রেখে গেছেন।
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আ’লীগ সভানেত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক বিবৃতিতে সংসদে বিরোধী দলের চীফ হুইপ উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সহিদ এমপি বর্ষিয়ান রাজনীতিবীদ এবং মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইলের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
