দৈনিক জন্মভূমির বাগেরহাট প্রতিনিধিকে হত্যার হুমকি, হুমকিদাতা গ্রেপ্তার
খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমির সাতক্ষীরা প্রতিনিধি চঞ্চল কুমার সিংহ হত্যাকা-ের পর এবার একই পত্রিকার বাগেরহাট ব্যুরো চিফ মোল¬্যা আব্দুর রবকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
শনিবার রাতে এই হুমকি দেওয়ার পর মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ রোববার সকালে বাগেরহাটের চরমপন্থী অধ্যুষিত ফকিরহাট এরাকা থেকে আব্দুল হানিফ তরফদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
সাংবাদিক মোল্য¬া আব্দুর রব জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি তাকে স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে মৃত্যুর জন্যে প্রস্তুত থাকতে বলে এবং সাত দিনের মধ্যে তাকে হত্যা করার হুমকি দেয়। বিষয়টি তিনি রাতেই লিখিতভাবে পুলিশকে জানালে পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে হানিফকে গ্রেপ্তার করে।
রোববার দুপুরে বাগেরহাট থানায় এই প্রতিবেদকের সামনে ধৃত হানিফ সাংবাদিক আব্দুর রবকে হত্যার হুমকি দেওয়ার কথা স্বীকার করেছে। তবে হুমকির কারণ সম্পর্কে সে স্পষ্ট কিছু বলেনি। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে বার বার সে বলে, হুমকি দেওয়া তার ভুল হয়েছে।
এদিকে প্রায় একই সময়ে ঢাকায় দৈনিক জন্মভূমির সাতক্ষীরা প্রতিনিধি চঞ্চল নিহত হওয়ার ঘটনা এবং ওই পত্রিকার বাগেরহাট প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ার এই ঘটনায় বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের মাঝে আতংক ও উৎকন্ঠা বেড়েছে। বাগেরহাট প্রেস ক্লাব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হুমকিদাতার সাথে সম্পৃক্তদের সনাক্ত করার দাবি জানিয়েছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদ জানান, মোবাইল ফোনের প্রকৃত মালিকের সহযোগিতায় হানিফকে গ্রেপ্তার করা হলে সে পুলিশের কাছে সাংবাদিক আব্দুর রবকে হত্যার হুমকি প্রদানের কথা স্বীকার করে। নিষিদ্ধ কোনো চরমপন্থী সংগঠনের সদস্য সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হানিফ জানায়, সে বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামের আব্দুল জব্বার তরফদারের পুত্র এবং ফকিরহাটের নওয়াপাড়া এলাকায় অবস্থিত বাগেরহাট সী ফুডস লি. এর একজন কর্মচারি। পুলিশ তার পরিচয় সম্পর্কে খোঁজ নিচ্ছে।
বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. শাহ আলম টুকু এবং সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সাহা এক বিবৃতিতে ঢাকায় দৈনিক জন্মভূমির সাতক্ষীরা প্রতিনিধি চঞ্চল কুমার সিংহ হত্যাকা- ও বাগেরহাট ব্যুরো প্রধান মোল¬্যা আব্দুর রবকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এ দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র থাকলে তা খুজে বের করার জন্যে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
