২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নোয়াখালীর চর উরিয়া এলাকায় রোববার বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। নিহত দুজনের নাম- শাহাবুদ্দিন (৫০) এবং কাজল (৩৫)।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 05:24 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বজ্রপাতে গুরুতর আহত ফারুককে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, ধানের চারা রোপনের সময় বজ্রপাতে ওই দু ভাইয়ের মৃত্যু হয়।

সুধারাম থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠিয়েছে।