নারায়ণগঞ্জে পুলিশের ক্রসফায়ারে ডাকাত নিহত
নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার জাঙ্গালিয়া এলাকায় পুলিশের ক্রসফায়ারে রোববার ভোরে এক ডাকাত নিহত হয়েছে।
নিহত ডাকাতের নাম সফিকুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নরসিংদীর শেখরচরে শনিবার এক অভিযান চালিয়ে ডাকাত সফিকুলকে গ্রেপ্তার করে।
সফিুকলের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য জাঙ্গালিয়া এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সফিকুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় সফিকুল পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র এবং গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, নিহত সফিকুলের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক দ্রব্যাদি ও অস্ত্র ছিনতাইসহ বেশ কিছু মামলা রয়েছে।
