নগরীতে ২ খুন
পুলিশ পুরোনো ঢাকার একটি হোটেল থেকে শনিবার এক যুবকের লাশ উদ্ধার করেছে। অন্যদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুলেটবিদ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে।
পুরোনো ঢাকার হোটেলে নিহত যুবকের নাম চঞ্চল কুমার সিংহ (৩৫)। তার বাড়ি সাতক্ষীরায়। তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার সাতক্ষীরা আদালত প্রতিনিধি।
খুনের সাথে জড়িত সন্দেহে পুলিশ হোটেল ম্যানেজারসহ চারজনকে আটক করেছে।
পুলিশ সূত্র জানায়, তার মৃতদেহ বিকেলে হোটেল আল ফারুক এর ৬৬ নম্বর কক্ষ থেকে উদ্ধার করা হয়।
তার মৃতদেহ উদ্ধারের পর পুলিশ হোটেল ম্যানেজার তাজুল, আব্দুল মতিন, আসলাম ও সুইপার রিপন লালকে আটক করে।
এদিকে মগবাজারের নয়াটোলা এলাকায় গুলিবিদ্ধ নাজির হোসেন শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে।
গত ১৪ মে মগবাজারে সন্ত্রাসীরা তাকে গুলি করে।
