খুলনায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
নানা বাড়ি গিয়ে আম কাঁঠাল খাওয়া হলো না শিশু জনির (১১)। তার আগেই ঘাতক বাস কেড়ে নিল তার প্রাণ। আম কাঁঠাল খেতে শনিবার সকাল সোয়া ১০টায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রামের মোসলেম শেখের শিশু পুত্র জনি তার নানার সাথে চুকনগর যাওয়ার উদ্দেশে দুজনে টেম্পুতে চড়ে রওনা দেন।
চুকনগরের কাঠালতলা নামক স্থানে নেমে নানা টেম্পুর ভাড়া দেওয়ার সময় জনি একা রাস্তা পার হতে যায়। এ সময় পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (গোপালগঞ্জ - ব - ০০১৬) শিশু জনিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে জনির মৃত্যু হয়।
