২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু

 কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত দু’দিনে রোববার সকাল পর্যন্তপাঁচটি শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 09:23 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

মৃতরা হচ্ছে--শারমিন আক্তার (৮), স্মৃতি (৬), ফারজানা (৫), নাছিমা (৩০), ফারহানা (৯) ও খোদেজা (১০)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ডায়রিয়ায় এই জেলার শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছে। আক্রান্তদের অধিকাংশই ফেনী, সাতবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও নাঙ্গলকোট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, প্রচ- গরমে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

স্থানীয় স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা বিডিনিউজকে জানান, ডায়রিয়া আক্রান্ত এলাকায় বেশ কয়েকটি মেডিক্যাল টিম কাজ করে যাচ্ছে এবং প্রয়োজনীয় ঔষধপত্র সরবরাহ করা হচ্ছে।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন বলে তিনি জানান।