২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার চীন সফরে যাচ্ছে বাংলাদেশ - চীন পিপলস ফ্রেন্ডশিপ প্রতিনিধি দল

সাবেক পররাষ্ট্র সচিব এবং চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহানের নেতৃত্বে বাংলাদেশ - চীন পিপলস ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল রোববার ১০ দিনের সফরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

চাইনিজ ফর অ্যাসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিংয়ের আমন্ত্রণে তারা এ স রে যাচ্ছেন বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- হুমায়ুন কবীর চৌধুরী, আনোয়ারুল হক, শাহজাহান ভুঁইয়া এবং এসকে আব্দুল হান্নান।

চীন সফরকালে প্রতিনিধি দল বিভন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন। এছাড়া দেশটির নেতৃবৃন্দের সাথে সাক্ষাত ছাড়াও বিভিন্ন ঐতিহাসিক স্থান, নগর এবং গ্রামাঞ্চল পরিদর্শন করবেন। ৬ জুন প্রতিনিধি দলটি দেশে ফিরে আসবে।