২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ কোটি টাকার তহবিল নিয়েও সরকারি প্রতিষ্ঠান টিসিবি ৩ বছর ধরে অকার্যকর

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমান্বয়ে বাড়লেও লাভজনক সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশনকে (টিসিবি) তিন বছর ধরে অকার্যকর করে রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 08:04 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

প্রতিষ্ঠানটি ২০০১ সালে প্রায় ১০২ দশমিক ৭৬ কোটি টাকা নিট লাভ করলেও এরপর থেকেই এর মাধ্যমে সরকারি আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে।

দুই শতাধিক কর্মকর্তা - কর্মচারি ও ১০০ কোটি টাকার নিজস্ব তহবিল থাকা সত্ত্বেও কি কারণে টিসিবিকে কাজে লাগানো হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ ধরণের সিদ্ধান্তের সঠিক কোনো কারণ ব্যাখ্যা করতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়। একই সাথে টিসিবির দায়িত্বশীল কর্মকর্তারাও এর কোনো কারণ খুঁজে পাননি।

সংশি¬ষ্ট সূত্রের দেওয়া তথ্য মতে, টিসিবি ২০০১ - ২০০২ সালে ৫৬ কোটি ২৮ লাখ টাকা মূল্যে ৩৬ হাজার ৭০০ মেট্রিক টন চিনি ও ১২ লাখ টাকা মূল্যের এক লাখ কার্তুজ আমদানি করে।

এছাড়াও অভ্যন্তরীণভাবে পণ্য সংগ্রহ ও বিক্রি করে ওই অর্থবছরে টিসিবি মোট ১১৩ কোটি ৫৪ লাখ টাকা আয় করে। ওই সময়ে মোট ১০ কোটি ৭৮ লাখ টাকা ব্যয় হয়। ফলে প্রতিষ্ঠানটি নিট লাভ করে। বাণিজ্য মন্ত্রণালয় ২০০২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তিন বছর টিসিবির মাধ্যমে সব ধরণের পণ্য আমদানি বন্ধ করে বেসরকারিভাবে আমদানিকে প্রাধান্য দেয়।

এ কারণে অভ্যন্তরীন কর্মকা- থেকে প্রতিষ্ঠানটি ওই তিন বছরে যথাক্রমে ১২ কোটি ৯৪ লাখ, নয় কোটি ২৬ লাখ ও আট কোটি ৮৬ লাখ টাকা আয় করে। একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয়ের পরিমান যথাক্রমে-  ২২ কোটি ৩৮ লাখ, ছয় কোটি ৪৮ লাখ এবং পাঁচ কোটি ৮১ লাখ।

সরকারি সিদ্ধান্তের কারণে প্রতিষ্ঠানটি শুধুমাত্র ২০০২ সালেই নয় কোটি ৪৩ লাখ টাকা লোকসান দেয়। পরের দুই বছরে যথাক্রমে দুই কোটি ৭৮ লাখ ও তিন কোটি পাঁচ লাখ টাকা লাভ করে।

সূত্র আরো জানায়, চলতি অর্থবছরে যখন চিনির দাম এক লাফে তিনগুণ বেড়ে যায়  তখন সরকার টিসিবির মাধ্যমে চিনি আমদানি না করে তিন হাজার ৮১ মেট্রিক টন মশুর ডাল আমদানি করে। এর সাথে দেশীয় বাজার থেকে ৭০ মেট্রিক টন ছোলা, ১২০ মেট্রিক টন পেঁয়াজ ও চিনি শিল্প করপোরেশনের মাধ্যমে দুই হাজার ৭৯৫ মেট্রিক টন চিনি কিনে তা খোলা বাজারে বিক্রি করে।

সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কর্ণেল (অব.) ফারুক খান বিডিনিউজকে জানান, টিসিবিকে কাজে লাগিয়ে বিগত দিনে সরকারগুলো বাজার নিয়ন্ত্রণ করেছে। ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজারে তেমন একটা প্রভাব পড়েনি। একই সাথে টিসিবিও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল।

তিনি বলেন, এর আগে টিসিবির কারণে কোনো ব্যবসায়ী সি-িকেট ক্রেতাদের প্রতারিত করে মুনাফা করতে পারেনি। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে টিসিবিকে অকার্যকর রেখে তাদের দলীয় ব্যবসায়ী সিন্ডিকেটকে অবৈধভাবে মুনাফা লোটার সুযোগ করে দিয়েছে। এতে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কমিটির সভাপতি আব্দুল আলীম জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবি সরকারের নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান। কিন্তু মন্ত্রণালয় প্রতিষ্ঠানটিকে অকার্যকর করে রেখেছে। প্রতিষ্ঠানটিকে কার্যকর ও ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে।