রাষ্ট্রপতিকে সিঙ্গাপুরে সফল অস্ত্রপোচার শেষে ইনটেনসিভ কেয়ারে হয়েছে
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শুক্রবার চারঘন্টাব্যাপী সফল অস্ত্রোপচার শেষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ফিরেয়ে আনা হয়েছে।
রাষ্ট্রপতির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে দুইদিন আইসিইউ-তে রাখা হবে।
“অসুস্থ্য রাষ্ট্রপতি চোখ মেলে প্রথমেই শয্যা পাশে তার স্ত্রী পতœীকে দেখতে পান” বঙ্গভবন থেকে পাঠানো রাষ্ট্রপতির প্রেস সচিব মোকলেসুর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।
“রাষ্ট্রপতি তার পতœীর দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করেন এবং হাত পা নড়াচড়া করেন”, বিবৃতিতে বলা হয়।
সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুন্সী ফয়েজ আহম্মেদ ও সংশি¬ষ্ট চিকিৎসকরা রাষ্ট্র্রপতির প্রেস সচিব মোখলেসুর রহমান চৌধুরীকে জানান, বাংলাদেশ সময় সকাল ৫টা ৫০ মিনিটে এই অস্ত্রোপচার শুরু হয় এবং চার ঘন্টা ব্যাপী ওই অস্ত্রোপচার সকাল ১০টা পর্যন্ত চলে।
হৃদরোগ সার্জারি বিশেষজ্ঞ বিখ্যাত চিকিৎসক এম সি টং এই অস্ত্রোপচার করেন। তাকে সহযোগিতা করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মরিস চু ও রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্ণেল শেখ বাহার হোসেন। রাষ্ট্রপতি বর্তমানে চিকিৎসক এমসি টং’র তত্ত্ববধানে রয়েছেন।
চিকিৎসকরা রাষ্ট্রপতির প্রেস সচিবকে জানান, রাষ্ট্রপতির তিনটি মেজর ব¬ক অভারকাম করতে চারটি ভালো ভেসেল্স-এর ওপর চারটা গ্রাফট লাগিয়ে কমিউনিকেশনের ব্যবস্থা করা হয়েছে।
রাষ্ট্রপতির সফল অস্ত্রোপচারে প্রেস সচিব সন্তোষ প্রকাশ করেন। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের সময় কোন ধরনের জটিলতা হয়নি। তারা আরও জানান, পোস্ট অপারেটিভে কোন জটিলতা বা ইনফেকশন ইত্যাদি যাতে না হয় সে বিষয়টি সবচেয়ে জরুরি।
এদিকে সিংগাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুন্সী ফয়েজ আহম্মেদ জানান, রাষ্ট্রপতির চিকিৎসার ক্ষেত্রে সিংগাপুর সরকারের পক্ষ থেকে সকল প্রকার রাষ্ট্রীয় সম্মান ও সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী ও জাপানের রাষ্ট্রদূতসহ বিদেশী কূটনীতিকরাও শুক্রবার সিংগাপুরে রাষ্ট্রপতির পতœী প্রফেসর ড. আনোয়ারা বেগমের কাছে ফোন করে রাষ্ট্রপতির চিকিৎসার খোঁজখবর নেন।
রাষ্ট্রপতি বেশ কিছুদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। গত ২৩ মে রাষ্ট্রপতি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মেডিকেল চেকআপের জন্যে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে ২৪ মে তাকে উন্নত চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে পাঠানো হয়। এর আগে ২০০৪ ও ২০০৫ সালের জানুয়ারি মাসে সৌদি আরবের জেদ্দায় তার চেকআপ করা হলে তার হার্টের সমস্যা ধরা পরে। জেদ্দায় তাকে এনজিওগ্রাম করার পরামর্শ দেয়া হয়।
