২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের দাবি মেটাতে না পারায় বিয়ে প-, কণের বাড়িতে হামলা, আহত ১৫

নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামে যৌতুকের দাবি মেটাতে না পারায় শুক্রবার একটি বিয়ে প- হয়ে গেছে। এসময় কণের বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনায় মহিলাসহ ১৫জন আহত হয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

এলাকাবাসী জানায়, গ্রামের সাহেদ আলীর (মৃত) কন্যা রাবেয়া আক্তারের (১৮) সাথে পার্শ্ববর্তী চরমরজান গ্রামের নবী মিয়ার ছেলে আল আমিন (২০) এর বিয়ে ঠিক হয়। বিয়ে পড়ানোর সময় বরের বাবা কনের ভাই আতাউর রহমানের কাছে নগদ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করলে তাৎক্ষণিকভাবে সে এই টাকা দিতে পারবেনা বলে জানায়। এতে বরের বাবা বিয়ে ভেঙ্গে দেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে বরপক্ষের কতিপয় উশৃঙ্খল লোক কনের বাড়িতে হামলা ও লুটপাট শুরু করে। এতে ওই বাড়ির পাঁচ মহিলাসহ ১৫জন আহত হয়।

আহতদের মধ্যে আ. হেকিম (৬০) কে গুরুতর অবস্থায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া অন্যান্য আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।