২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রবীণ সাংবাদিকদের সম্মাননা

ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সংগঠনের ১৭ জন প্রবীণ সদস্যকে সম্মাননা প্রদান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 06:39 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

ডিআরইউ মিলনায়তনে সংগঠনের সভাপতি এম সাফিকুল করিমের সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী।

সম্মাননা প্রাপ্ত প্রবীণ সাংবাদিকরা হলেন-- শফিকুল কবীর (প্রতিষ্ঠাতা সভাপতি), জয়নাল আবেদীন, হাসান শাহরিয়ার, সৈয়দ কামাল উদ্দিন, তোজাম্মেল আলী, গোলাম তাহাবুর, আকরাম হোসেন খান, আব্দুল হামিদ, নূরুদ্দিন ভূইয়া, শামসুদ্দিন আহমেদ, এম বশির আহমেদ, আহমেদ নূর--ই--আলম, হুমায়ন কবীর চৌধুরী, মোহাম্মদ মিনহাজুর রহমান, গিয়াসউদ্দিন আহমেদ মজুমদার, শেখ রাকিবউদ্দিন ও আমিনুল হায়দার চৌধুরী মালু।

সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।