২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

সিরাজগঞ্জ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামার চর এলাকায় শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 05:16 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে একটি শ্যালো ইঞ্জিন চালিত নসিমনকে (ভূটভূটি) ধাক্কা দিলে তা পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

পুলিশ আহত ও নিহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারে নি।