রাষ্ট্রপতির রোগমুক্তি কামনা করেছেন ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার বৃহস্পতিবার রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এক বিবৃতিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে রাষ্ট্রপতির আরোগ্য কামনা করে বলেন, “সর্বশক্তিমান আল্লাহতায়ালার অশেষ রহমতে তিনি শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে তার কর্মব্যস্ত জীবনে ফিরে আসবেন”।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং বর্তমান চ্যান্সেলর রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহমেদকে গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার এয়ার এ্যাম্বুলেন্সে করে সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
