নজরুলের ১০৭তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১০৭তম জন্মবার্ষিকী বৃহস্পতিবার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চার দিনের বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। স্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল বিশ্ববিদ্যালয়ে মূল কর্মসূচি পালিত হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এছাড়া দিনটি উপলক্ষে আলোচনা, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, তিনদিনের একটি বই মেলা এবং চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। টিভি চ্যানেলগুলোতেও নানা অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।
