শান্তার মামলা খারিজ করে দেওয়ায় নিু আদালতের সমালোচনা করেছে এশিয়ান মানবাধিকার কমিশন
হংকং ভিত্তিক এশিয়ান মানবাধিকার কমিশন (এএইচআরসি) বলেছে, শাহীন সুলতানা শান্তার ওপর পুলিশি নির্যাতনের মামলাটি খারিজ করে দিয়ে আদালত তার প্রতিকার পাওয়ার অধিকার কেড়ে নিয়েছে।
এএইচআরসি বুধবার এক বিবৃতিতে জানায়, আদালত দু®কৃতকারীদের মামলা থেকে অব্যাহতি দিয়েছে।
বিচার বিভাগ নাগরিকদের বিচার পাওয়ার সর্বশেষ আশ্রয় হিসেবে উল্লেখ করে মানবাধিকার সংগঠনটি জানায়, বাংলাদেশের নিু আদালত দুর্নীতিগ্রস্ত হিসেবেই সবার কাছে পরিচিত।
ঢাকা মহানগর পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ খারিজ করে দিয়ে বিচারক কানিজ আখতার নাসরিন খানম বলেন, শফিক আনোয়ারকে নিয়ে গঠিত এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়নি।
এএইচআরসি বলেছে, পুলিশি নির্যাতনের বিষয়টি প্রতিবেদনে স্বীকার করা হলেও বিচারক তা আমলে আনেননি।
এএইচআরসি’র বিবৃতিতে বলা হয়, অভিযোগকারী শাহীন সুলতানা শান্তা ২০০৬ সালের ১২ মার্চ ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করার সময় পুলিশ তাকে মারধর করে।
একই সময়ে ওই স্থানে একটি রাজনৈতিক বিক্ষোভে পুলিশ বাধা দেয়। শান্তা গর্ভবর্তী ছিলেন। পুলিশি নির্যাতনের ফলে চিকিৎসকের পরামর্শে তাকে গর্ভপাত ঘটাতে হয়েছে।
ঢাকা মুখ্য মহানগর হাকিমের আওতাধীন নারী ও শিশু নির্যাতন দমন চতুর্থ বিশেষ আদালত ২১ মে পুলিশের বিরুদ্ধে শান্তার আনীত অভিযোগ খারিজ করে দেয়।
