২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে বিরাজমান সার্বিক পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার ঢাবি শিক্ষক সমিতির মৌন মিছিল

 দেশের বিরাজমান নৈরাজ্যকর পরিস্থিতি এবং ছাত্র, শিক্ষক, শ্রমিক, জনতা হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 06:11 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

বিরাজমান পরিস্থিতির প্রতিবাদে শিক্ষক সমিতি বৃহস্পতিবার সকাল এগারটায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মৌন মিছিলের কর্মসুচি ঘোষণা করেছে।

শিক্ষক সমিতির জরুরি সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শরিফ উল্লাহ ভুঁইয়া।

সভায় বলা হয়, এ সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প-কারখানাসহ জাতীয় সম্পদ সংরক্ষণে ব্যর্থ হয়েছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিগ্রীর সমতা নিরুপণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তড়িঘড়ি করে গ্রহণ করলে শিক্ষার ক্ষেত্রে চরম বিপর্যয় ঘটতে পারে বলে এ সভায় মত ব্যক্ত করা হয়।