২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে সেনা অভিযান: ২টি একে- ৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

বান্দরবানের মনজয় পাড়ায় মঙ্গলবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে দু’টি একে- ৪৭ রাইফেল, ১টি নাইন এমএম সেমি অটো রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 02:54 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সূত্র জানায়, বান্দরবান সেনা ব্রিগেডের মেজর তোফায়েলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মনজয় পাড়ার একটি সন্ত্রাসী আস্তানায় অভিযান চালায়। এসময় সেনাবাহিনী আস্তানাটি থেকে দুটি একে- ৪৭ রাইফেল, একটি নাইন এমএম অটো সেমি রাইফেল, ২৫ রাউন্ড একে- ৪৭ রাইফেলের গুলি, সাত রাউন্ড নাইন এমএম অটোমেটিক রাইফেলের গুলি, ২টি একে- ৪৭ রাইফেলের ম্যাগজিন, একটি নাইন এমএম অটোমেটিক রাইফেলের ম্যাগজিন, বিপুল পরিমাণ বান্ডোলিয়ার, ফ্ল্যাস হাইডার, অয়েল ক্যান, চাঁদা আদায়ের রশিদ এবং সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

সূত্র জানায়, সেনা অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

অপরদিকে বিডিআরের আরেকটি দল জেলার নাইক্ষ্যংছড়ির গর্জনিয়া এলাকার গভীর অরণ্যে অভিযান চালিয়ে আরো দুটি এলজি রাইফেল উদ্ধার করেছে। এ অভিযানেও কাউকে আটক করা যায়নি। সেনা সূত্র জানিয়েছে, সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।