২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা নদীতে ডুবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

রাজশাহীর বড়কুঠি ঘাটে পদ্মা নদীতে নৈকায় ভ্রমন ও গোসল করতে গিয়ে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নূর আলম রকি নদী গর্ভে তলিয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

তিন বন্ধু মিলে তারা ওই নদীঘাট থেকে নৈকা নিয়ে গোছলের জন্য মাঝ নদীতে যায়। অন্য দুই বন্ধু হচ্ছে- আসাদ এবং রফিক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা নৌকা যোগে মাঝ নদীতে যায়। পরে গোসলের জন্যে নেমে আসাদ ও রফিক নৌকায় ফিরে এলেও রকি ফিরে আসেনি।

নূর আলম রকি রাজশাহীর মালোপাড়ার সুলতান আলমের ছেলে। সে জনসংখ্যা বিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বেলা আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দীর্ঘ সময় খোঁজার পর রকির মৃতদেহ উদ্ধার করা হয়।