আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল নির্মাণ তহবিলে এপ্রিলে ২ কোটি ১২ লাখ টাকা জমা হয়েছে
আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল নির্মাণ তহবিলে এপ্রিল মাসে নগদ ২ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকা অনুদান পড়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, উত্তরায় হাসপাতালটির নির্মাণ কাজ পরিকল্পনা অনুযায়ী দ্রুত এগিয়ে চলেছে। ইতোমধ্যে দুটি বেজমেন্টের কাজ শেষ হয়েছে এবং একটির কাজ চলছে।
সংস্থার পক্ষ থেকে বলা হয়, হাসপাতালটি নির্মাণে সর্বমোট প্রায় ২০০ কোটি টাকা সংগ্রহে আরো অনেক মানুষের অংশগ্রহণ দরকার।
