চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জ - রাজশাহী সড়কের চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সিসিডিবি মোড় এলাকায় মঙ্গলবার সকাল ৮ টায় বাসের (কুমিল্লা-ব-৫৭৬২) ধাক্কায় এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি পৌর এলাকার নামো নিমগাছি গ্রামের মোঃ হানিফের ছেলে মনিরুল (৩৫)।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্র জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস সাইকেল আরোহী মনিরুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উত্তেজিত জনতার প্রতিরোধের মুখে এ রুটে প্রায় আড়াই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
