২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

চট্টগ্রামের সীতাকুন্ডু উপজেলায় মঙ্গলবার সকালে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 01:43 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, সীতাকুন্ডু উপজেলার পান্থপথে সকাল ৯টার দিকে চট্টগ্রামগামী মালবোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন--অটোরিক্সা চালক আলমগীর এবং অটোরিক্সার যাত্রী নূরুল ইসলাম।

আহত দুইজন যাত্রীকে সীতাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।