২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ১৭ আগস্ট বোমা হামলার রায় ৩০ মে

পটুয়াখালীতে ১৭ আগস্ট জেএমবি’র সিরিজ বোমা হামলার রায় ৩০ মে ঘোষণা করা হবে। পটুয়াখালী স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক একেএম সাজেদুর রহমান সোমবার এই বোমা হামলায় দায়েরকৃত মামলায় আসামীদের উপস্থিতিতে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের এই তারিখ ঘোষণা করেন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 11:30 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

আদালতে এসময় জেএমবি’র পটুয়াখালী জেলা কমান্ডার হাফেজ মোহাম্মদ আল আমিন ওরফে মিন্টু ওরফে আবদুল্লাহ, বরগুনা জেলার কমান্ডার হাফেজ মোস্তফা হাসান, এহসার সদস্য মাসুম বিল্লাহ, এহসার সদস্য মোহাম্মদ আবু জাফর ও জাফরকে আদালতে হাজির করা হয়।