সাভার ইপিজেড-এ সংঘর্ষে আহত গার্মেন্টস কর্মীর মৃত্যু
সাভার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)’এ সংঘর্ষে আহত এক গার্মেন্টস কর্মী সোমবার রাতে রাজধানীর পঙ্গু হাসপাতালে মারা গেছে।
নিহত এই গার্মেন্টস কর্মীর নাম রানা (২৬)।
১১ দফা দাবীর প্রেক্ষিতে হাজার হাজার গার্মেন্টস কর্মীরা ফ্যাক্টরির মালিকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে গার্মেন্টস কর্মীরা ইপিজেড এলাকায় ব্যাপক ভাংচুর করে।
