কক্সবাজারে বন্যহাতির পায়ের নিচে পড়ে মা-ছেলে নিহত
কক্সবাজারে বন্যহাতির পায়ের নিচে পড়ে মোর্শেদা বেগম (২৫) এবং তার শিশু পুত্র শামসুল আলম (৩) নিহত হয়েছে। সদর উপজেলার কালিরছড়া পূর্বপাড়ার রাবার বক এলাকায় সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, এক পাল বন্যহাতি মোর্শেদার কুঁড়েঘরে চড়াও হয়। এসময় সে এবং তার শিশুপুত্র ঘুমিয়ে ছিল। হাতির পাল ঘরটি চুরমার করে। এসময় হাতির পায়ের নিচে পড়ে মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হয়।
