২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুত বিভাগে যোগ দিয়েছেন তালুকদার আনোয়ারুল কবির

বিদ্যুত বিভাগে নবনিযুক্ত প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবির তালুকদার সোমবার আনুষ্ঠানিকভাবে তার দয়িত্ব বুঝে নিলেও কর্মকর্তাদের সাথে তার নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 07:26 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

বৈঠকটি বেলা ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এরপরই ছিলো সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ।

কর্মকর্তারা জানান, প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রীর দপ্তরে ডেকে পাঠানোয় বৈঠকটি স্থগিত করা হয়।

প্রতিমন্ত্রী বেলা পৌনে ১২টায় সচিবালয়ে যান এবং দুই ঘন্টা নতুন অফিসে অবস্থান করেন।

এসময় তিনি বিদ্যুত বিভাগের সচিব ও অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলেন।

পরে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে যান।