২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্ষ সঙ্কটের কারণে কৃষি মন্ত্রণালয়ে যোগ দিতে পারেননি ইকবাল হাসান মাহমুদ

বিদ্যুৎ বিভাগ থেকে সরিয়ে কৃষি মন্ত্রণালয়ে দেওয়া প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ কক্ষ সঙ্কটের কারণে সোমবার তার নতুন দপ্তরে বসতে পারেননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 05:01 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, প্রতিমন্ত্রী তার নতুন দপ্তরে বসতে পারেননি। এটি কৃষি মন্ত্রণালয়ের কক্ষ সঙ্কটের কারণে হতে পারে।

সূত্র জানায়, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সোমবার কৃষি মন্ত্রণালয়ে এসে তার বসার ব্যাপারে খোঁজ খবর নেন।

মন্ত্রণালয় ইকবাল হাসান মাহমুদের কক্ষের জন্যে পূর্ত বিভাগে একটি চিঠি লিখেছে।

কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কক্ষে অন্য এক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বসেন।

এর আগে সাবেক কৃষি প্রতিমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর কক্ষটি ব্যবহার করতেন। পরে মীর নাছিরকে সরিয়ে তাকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে কিছু দিনের জন্যে কক্ষটি খালি থাকে।

সূত্র জানায়, কৃষি মন্ত্রণালয় একজন যুগ্ম সচিবের ব্যবহৃত একটি কক্ষ ইকবাল হাসান মাহমুদের জন্যে বরাদ্দ নেয়ার জন্যে চেষ্টা করছে।

বিদ্যুৎ বিভাগে ২০০১ সালে যোগ দেওয়ার সময় মাহমুদকে একজন অতিরিক্ত সচিবের কক্ষ দেওয়া হয়। মূল কক্ষটি ওই সময়কার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনকে দেওয়া হয়।

বিএনপি ক্ষমতায় আসার আগে জ্বালানি মন্ত্রণালয়ে একজন মন্ত্রী ছিলো। বিএনপি ক্ষমতায় এসে মন্ত্রণালয়ের জ্বালানি ও বিদ্যুৎ বিভাগে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ দেয়।