বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ওষুধ ব্যবসায়ী নিহত
বাগেরহাট - মাওয়া মহাসড়কে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঘোষপাড়ায় সোমবার সকালে পিকআপ ভ্যানের চাপায় শেখ সিরাজুল ইসলাম বাচ্চু (৩৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি পেশায় ওষুধ ব্যবসায়ী।
ফকিরহাট থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত বাচ্চু ফকিরহাটের আট্টাকি গ্রামের শেখ আব্দুর রহমানের ছেলে। সকাল ৮ টার দিকে বাগেরহাট থেকে গোপালগঞ্জমুখী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ফকিরহাট হাসপাতালে আনা হলে সেখানে তার মৃত্যু হয়।
