ভোলায় ৮ ফুট লম্বা এবং ৫ মণ ওজনের ডলফিন ধরা পড়েছে
ভোলার মণপুরা উপজেলার দাসেরহাট সংলগ্ন মেঘনা নদীতে সোমবার ভোরে এক জেলের জালে একটি ব্যতিক্রমী ডলফিন ধরা পড়েছে।
জেলে হারুন জানান, তার জালে আটকা পড়া এই ডলফিনটির লেজ পাতার মতো এবং কান দু’টো ১৩ ইঞ্চি লম্বা। ডলফিনটিকে পাড়ে তোলার সময় মারা যায়।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শশাঙ্ক কুমার ভৌমিক জানান, মৃত ডলফিনটিকে সংরক্ষণের ব্যবস্থা নেয়া হচ্ছে।
