২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত

নারায়ণগঞ্জের মদনগঞ্জে পুলিশের ক্রসফায়ারে সোমবার ভোরে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 10:41 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

নিহত সন্ত্রাসীর নাম সুমন।

পুলিশ জানায়, সুমনকে রোববার বিকেলে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

সুমনের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী গোয়েন্দা পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য মদনগঞ্জে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সুমনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় সুমন পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ জানায়, নিহত সুমনের বিরুদ্ধে ১০টি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।