২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিহারী কলোনিতে উচ্ছেদ অভিযান ১০জন আহত

চট্টগ্রামের ঝাউতলা বিহারী কলোনির খাস জমি থেকে চার পরিবারকে উচ্ছেদ করার সময় রোববার কলোনীবাসীর বিক্ষোভ প্রদর্শন কালে পুলিশের পাথর নিক্ষেপে পুলিশ এবং সাংবাদিকসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 09:39 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান পুলিশ এবং সাংবাদিকদের নিয়ে অবৈধভাবে খাস জমি থেকে চারটি পরিবারকে উচ্ছেদ করার জন্যে যান।

প্রতিবাদ আন্দোলনে কলোনীর শতাধিক অধিবাসী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং সাংবাদিকদের ঘেরাও করে রাখে। একপর্যায়ে তারা পাথর নিক্ষেপ করলে এসআই নজরুল ইসলাম এবং চ্যানেল আই’র প্রতিনিধি মিয়া মোস্তফাসহ কমপক্ষে ১০জন আহত হয়।

তারা এসময় ম্যাজিস্ট্রেটের গাড়িটিও ভাংচুর করে।

পরে বিকাল ৫টায় ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ওই চার বাড়িতে সিলগালা করে স্থান ত্যাগ করেন। তারা চলে যাওয়ার পর কলনীবাসী ওই সিল ভেঙ্গে চার পরিবারকে পূণর্বাসন করে।

পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। কোনও মামলাও দায়ের করা হয়নি।