২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুত সংকট কমিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন নয়া বিদ্যুত প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির

নবনিযুক্ত বিদ্যুত প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার বলেছেন, তিনি বাস্তবতার নিরীখে বিদ্যুত সংকট হ্রাসের চেষ্টা করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

নতুন মন্ত্রণালয়ে নিয়োগের পর রোববার তিনি তার বাসভবনে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় একথা বলেন।

তিনি বলেন, বিদ্যুত সংকট নিরসন নিয়ে এখনই কথা বলা খুবই কঠিন। তবে আমি সমস্যার সমাধানে সর্বাত্মক চেষ্টা করবো।

প্রতিমন্ত্রী বলেন, এখন আমার দায়িত্ব আরো বেড়ে গেল। যতটুকু জানি বা বুঝতে পারছি, এখানে আমাকে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। একজন জনপ্রতিনিধি হিসেবে এ দায়িত্ব কাঁধে তুলে নিতে আমি প্রস্তুত আছি।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোববার পরিকল্পনা প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদারকে বিদ্যুত মন্ত্রনালয়ে নিয়োগ দেন। সদ্যসাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।