২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি আদায়ের লক্ষ্যে যশোরে শ্রমিকদের থালা মিছিল

যশোর জুট ইন্ডাস্ট্রির (জেজেআই) শ্রমিকরা রোববার দুপুরে শহরে থালা মিছিল করেছে। আট দফা দাবি আদায়ের লক্ষ্যে জেজেআই শ্রমিক ইউনিয়নের ডাকে এ কর্মসূচি পালিত হয়। শ্রমিকরা বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

এর আগে কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেজেআই শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন--অর--রশিদ মল্লিক। তিনি বলেন, শ্রমিক--কর্মচারিদের সাত মাসের বেতন বকেয়া রয়েছে। সেই সাথে ২৮ থেকে ৪০ সপ্তাহের মজুরি, গ্রাচ্যুইটি বিল, মেডিকেল ভাতা, শতকরা ১০ ভাগ মহার্ঘ্য ভাতা আজও শ্রমিকরা পায়নি। তাদের জীবন চলছে অর্ধাহারে, অনাহারে, বিনা চিকিৎসায়। সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে।

তিনি আরো বলেন, এ দাবি মেনে না নিলে পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক--কর্মচারি সংগ্রাম পরিষদ আহুত ২৯ মে’র রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচির সাথে জেজেআই শ্রমিক ইউনিয়ন একাত্মতা ঘোষণা করতে বাধ্য হবে।