বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলে ইরানের ফুটবলারদের জন্য লোভনীয় বোনাস
জার্মানি বিশ্বকাপের দ্বিতীয় রাইন্ডে উঠতে পারলেই ইরানের ফুটবলারদের জন্য অপেক্ষা করছে লোভনীয় অংকের বোনাস। এই বোনাসের পরিমান ৫০ হাজার ইউরো বলে জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআই)।
বিশ্বকাপে ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রাখতেই এফএফআই’র পরিচালনা পর্ষদে শনিবার এই সিদ্ধান্ত গৃহিত হয়।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মোহাম্মদ দাদকান জানিয়েছেন, ইরানের ফুটবলাররা লক্ষ্যে পৌঁছাতে সক্ষম এবং এ ব্যাপারে ফুটবলাররা যথেষ্ট সচেতন রয়েছে।
জার্মান বুন্দেসলিগার খেলোয়াড় এবং ইরান দলের ক্রোয়েশিয়ান কোচ ব্রাঙ্কো ইভানকোভিক ২৩ ফুটবলারকে নিয়ে শনিবার থেকে চুড়ান্ত অনুশীলন শুরু করেছেন।
এদিকে দলের সাথে যোগ দেওয়ার আগে শনিবার সকালে তেহরানের ইরান সাহর হাসপাতালে ফিটনেস টেস্ট দিতে হাজির হয়েছিলেন মেহেদী মাহদাভিকিয়া (হামবুর্গ), আলী করিমি (বায়ার্ন মিউনিখ), ভাহিদ হাশেমিয়া (হ্যানোভার) এবং ফিরেইদাউ জানদি (কাইজারস্লাটার্ন)।
হাশেমিয়া এবং করিমির ফিটনেস নিয়ে সংশয় থাকলেও দু’জনই ১১ জুন ন্যুরেমবার্গে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে খেলতে আশাবাদী।
ইরান বিশ্বকাপ দল ২৮ মে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে আগামী সপ্তাহে জাগরেব যাবে। তিনদিন পর তেহরানের আজাদী স্টেডিয়ামে বসনিয়া -- হার্জেগোভিনার বিরুদ্ধে আরেকটি প্রস্তুতি ম্যচ খেলবে ইরান।
