২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে বিদ্যুত প্রতিমন্ত্রী পদে রদবদল

দেশব্যাপী চরম বিদ্যুত সঙ্কট পরিস্থিতিতে বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সরিয়ে দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 03:24 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সরকারি সূত্র জানায়, তাকে কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ইকবাল হাসান মাহমুদের পদে স্থলাভিষিক্ত করা হয় পরিকল্পনা প্রতিমন্ত্রী  মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবীর তালুকদারকে।

এক সরকারি আদেশে রোববার এই রদ বদল ঘটানো হয়।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।

জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ দেখভালের দায়িত্ব পালন করছেন উপদেষ্টা মাহমুদুর রহমান।