২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ দর্শকদের জন্য কোস্টারিকার ভিডিও প্রদর্শন

২০০৬ সালের বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কোস্টারিকার সরকার জার্মানির বিভিন্ন স্থানে সেদেশের সংস্কৃতি, পারিপার্শি¦ক অবস্থা, জনগণ ও ভ্রমণকারী এবং বাণিজ্যিক এলাকা সম্বন্ধে তিন মিনিটের ভিডিও প্রদর্শনের উদ্যোগ নিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 11:07 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

হামবুর্গ, বার্লিন, হ্যানোভার, গাঞ্জবুর্গ, হেডেলবার্র্গ ও ফ্রাঙ্কফুর্টে বড় পর্দায় এই ভিডিও চিত্র দেখানো হবে বলে কোস্টারিকা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। তাছাড়া এ ভিডিওটি জার্মান টেলিভিশন ও কয়েকটি স্টেডিয়ামেও দেখানো হবে।

কোস্টারিকার পররাষ্ট্র মন্ত্রণালয়, কোস্টারিকান ফুটবল ফেডারেশন, কোস্টারিকান টুরিজম ইনস্টিটিউট, বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় টুরিজম চেম্বার এবং বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান এ উদ্যোগ নিতে অগ্রণী ভূমিকা পালন করেছে।

মিউনিখে ৯ জুন বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি ও কোস্টারিকা। ছয় দিন পর হামবুর্গে ইকুয়েডরের বিরুদ্ধে এবং ২০ জুন হ্যানোভারে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে কোস্টারিকা।