শ্যামপুরে জোড়া খুন: সন্দেহভাজন ৩জন আটক
পুরোনো ঢাকার শ্যামপুরে শুক্রবার রাতের জোড়া খুনের ঘটনায় পুলিশ শনিবার সন্দেহভাজন তিনজনকে আটক করেছে।
এদিকে ঘটনার ২০ ঘন্টা পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের ওই দু’কর্মীর খুনের ব্যাপারে কোনো মামলা হয়নি।
অবশ্য পুলিশের ধারণা দলীয় কোন্দলের জের ধরে তারা খুন হয়েছেন।
আটকৃতরা হলো-- শ্যামপুর অয়েল মিল এলাকার বাসিন্দা, কুমিল্লার লাকসাম উপজেলার মৃত আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ মিজানুর রহমান (২৭), ফতুল্লার রসুলপুর এলাকার বাসিন্দা, কুিমল্লার হোমনা উপজেলার তমিজউদ্দিনের ছেলে তাজুল ইসলাম (৫০) এবং নামা শ্যামপুরের নবাব আলীর ছেলে শুকুর আলী (৪০)।
পুলিশ জানায়, তাদের শনিবার বিকেলে নগরীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
শ্যামপুর থানার এসআই জুবায়েরের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, এখনো কোনো মামলা হয়নি এবং হত্যাকা-ের কারণও বের করা যায়নি।
তিনি আরো বলেন, আমরা এ ব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছি।
নিহত দুজন হলেন-- রি--রোলিং মিলের শ্রমিক মোহাম্মদ কালু এবং মোহাম্মদ জামাল। শ্যামপুরের ঢাকা ম্যাচ ফ্যাক্টরির সামনে শুক্রবার রাতে তাদের গুলি করে হত্যা করা হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা--কর্মীদের একটি সমাবেশের পর এ ঘটনা ঘটে।
এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এক বিবৃতিতে বলেছেন, স্থানীয় এমপির ছত্রছায়ায় সরকার দলীয় সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক লীগের ওই দু’নেতাকে হত্যা করেছে।
হত্যাকা-ের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জলিল বলেন, সন্ত্রাস, হত্যা, দুর্নীতি ও লুটপাট করে এই সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে চায়।
তিনি অবিলম্বে এই জোড়া খুনের বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
