২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে রোববার অর্ধ দিবস হরতাল

সিলেট জেলা ও মহানগর যুবলীগ ২১ মে রোববার জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে। দক্ষিণ যুবলীগ নেতা ও ব্যবসায়ী আইয়ুব আলী ছাত্রদল নামধারী সন্ত্রাসীদের হামলায় নিহত হবার প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

১৭ মে বঙ্গবীর রোডের ব্যবসায়ী যুবলীগ নেতা আইয়ুব আলীর উপর নগরীর ২৬ নং ওয়ার্ড ছাত্রদলের সেক্রেটারী এমএ মান্নান ও তার সহযোগীরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সে মারা যায়।

ওই রাতেই যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা এলাকায় ব্যাপক বিক্ষোভ দেখায় ও সমাবেশ করে এসময় সিলেট-ঢাকা মহাসড়কে তারা ব্যারিকেড দিলে কয়েকঘন্টা যান চলাচল ব্যাহত হয়।

সমাবেশ শেষে তারা রোবারের হরতালের আহ্বান করে।