কিশোরগঞ্জে ট্রাক দুর্ঘটনায় ১ জন নিহত
কিশোরগঞ্জ শহরে শুক্রবার সকালে ট্রাক দুর্ঘটনায় লিটন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত লিটন একটি ব্রিকফিল্ডের ম্যানেজার। শহরের সিদ্ধেশ্বরী ক্রসিংয়ে বিকল একটি ট্রাক থেকে ইট তোলার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, দুই ট্রাকের মাঝে দুর্ঘটনাবসত চাঁপা পরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পোস্ট মর্টেমের জন্য নিহতের লাশ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ট্রাক দুটোকে আটক করেছে।
