সাভারে ডাকাতি : ৪ লাখ টাকার মালমাল লুট
সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লার লাইলী ভিলা থেকে একদল ডাকাত প্রায় চার লাখ টাকার মালামাল লুট করেছে। পুলিশ শুক্রবার একথা জানায়।
গৃহকর্তা ইউসুফ জানান, বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ চলে গেলে সাত থেকে আটজনের একটি সশস্ত্র ডাকাত দল তার ফ্ল্যাটে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং মারধর করে নগদ ২০ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন এবং ইলেকট্রনিক্স সামগ্রীসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ধামরাই পৌর এলাকার ইসলামপুর মহল্লার তালতলী এলাকায় বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে ইমাকুলেট ফ্যাক্টরির প্রকৌশলীসহ দুইজন কর্মকর্তা আহত হয়েছেন।
পুলিশ জানায়, ধামরাইয়ের দি ইমাকুলেট টেক্সটাইল মিলের প্রকৌশলী আমিনুল ইসলাম, সাইট ম্যানেজার হাবিবুর রহমান ও ঠিকাদার আরিফ একটি মাইক্রোবাসযোগে ঢাকায় যাওয়ার পথে তালতলীতে সন্ত্রাসীদের হামলার শিকার হন।
